ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আফগানিস্তানে অন্তবর্তী সরকারকে স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ :পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার (৮ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমকে এ কথা জানান তিনি।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশটির উন্নয়নে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন উদ্যোগ নিলে তাতে সমর্থন দিবে বাংলাদেশ।


এদিকে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আফগানিস্তানে নতুন অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে তালেবান। নতুন সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর নামও ঘোষণা করে তারা। নতুন সরকারের নেতৃত্ব দেবেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ।

ads
ads
ads

Our Facebook Page

↑